‘যারা আপনাকে ফুল দিয়েছে, তাদের আপনি কাটা দিয়েছেন’- শাহিন
112

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর

‘এই পঞ্চসারের চেয়ারম্যান, এই রামপালের চেয়ারম্যান তারা আপনার জন্য কি না করেছে। প্রত্যক্ষ স্বাক্ষী আমি নিজে। যারা আপনাকে ফুল দিয়েছে, আপনি তাদেরকে কাটা দিয়েছেন। আজকে আমাদের সমালোচনা করেন। আমাদের লোকরা এখন আমাদের নিন্দা জানায়। আমাদের বলে- এই কার জন্য কাজ করেছো।’

মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে উদ্দেশ্য করে মিরকাদিম পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন এ কথা বলেছেন।

তিনি বলেন, বাদ দিতে দিতে নিজেই যানি কোনদিন বাদ পড়ে যাবেন। এইগুলি করবেন না। আমরা বাদ পড়লে আপনি থাকবেন এটাও চিন্তা কইরেন না আবার। আপনি যদি মনে করেন, আমাদের বাদ দিয়ে দিবেন। আপনিও নিজে বাদ পড়ার জন্য প্রস্তুত থাইকেন। খালি বাদ দিতে দিতে দেখবেন নিজের নামটাই নাই। আপনি আমার জন্য বলতে পারবেন, আমরা সব মিলে আপনার জন্য বলতে পারবো না? আমরা মানববন্ধন জানিনা? আপনে পোস্টার চিনেন, আমরা পোস্টার চিনিনা? সব চিনি ভাই, আমরাও রেডি- আপনে নামবেন আমরাও নামবো।

সাবেক মেয়র শাহিন বলেন, ‘আপনি ২ বারের এমপি হইছেন, আমিও ২ বারের ফাস্ট ক্লাস পৌরসভায় মানুষের ভোটে নির্বাচিত হইছি।’

শাহিন বলেন, ‘যদি কখনো ভুলত্রুটি থাকে, ক্ষমা চেয়ে নিচ্ছি-মাফ করে দিবেন। আমিও মানুষ-রক্ত মাংসে গড়া, কাজ করতে গেলে ভুল হতে পারে। আমাদের মৃণাল কান্তি দাস- আমাদের মুরুব্বি না? ক্ষমা চাইতেই পারি-লজ্জার কি আছে।

বুধবার সন্ধ্যায় মিরকাদিম পৌরসভায় মেয়র শাহিনের বাসভবন প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগের ব্যনারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে রাখেন শাহিন।

এসময় শাহিন আরও বলেন, নিমক হারাম হবেন না। মোনাফেকের রাজত্ব বেশিদিন থাকেনা। আজকে যে ঝংকার দেন, আজকে যে হুমকি দেন আপনার রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। আমার মনে হয় আপনি ভুল করছেন।

সাবেক মেয়র শাহিন মন্তব্য করেন, ‘মেয়র বানানো যাবে, শাহিন বানানো যাবে না।’

কর্মসূচিতে মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ