২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৩২
মোল্লাকান্দির মিল্টন মল্লিককে গ্রেপ্তার করেছে র‍্যাব
খবরটি শেয়ার করুন:
305

মুন্সিগঞ্জ, ৩০ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের বাসিন্দা মিল্টন মল্লিককে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

আজ রোববার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে টংগিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের শনিবাড়ি এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরক আইনে মোট ১৯টি মামলা রয়েছে।

গত ৩১ অক্টোবর যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল, ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ (সিপিসি-১, নারায়ণগঞ্জ) এর একটি আভিযানিক দল এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।