মোল্লাকান্দিতে অস্ত্র-গাঁজাসহ বৃদ্ধ ও সহযোগী আটক
মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে দেড় কেজি গাঁজা ও দেশীয় শাটার গানসহ এক বৃদ্ধ ও তার সহযোগীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযানে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের মৃত তমিজ উদ্দিন দেওয়ানের ছেলে ইয়াজ উদ্দিন দেওয়ানের (৬০) বসতঘর থেকে দেড় কেজি গাঁজা ও একনালা দেশীয় শাটার গান উদ্ধার করা হয়। এসময় তার আরেক সহযোগী একই এলাকার হাফিজ দেওয়ানের পুত্র রাজু দেওয়ানকে (৩২) আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক বৃদ্ধের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র মামলা ও...
110
মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে দেড় কেজি গাঁজা ও দেশীয় শাটার গানসহ এক বৃদ্ধ ও তার সহযোগীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযানে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের মৃত তমিজ উদ্দিন দেওয়ানের ছেলে ইয়াজ উদ্দিন দেওয়ানের (৬০) বসতঘর থেকে দেড় কেজি গাঁজা ও একনালা দেশীয় শাটার গান উদ্ধার করা হয়।
এসময় তার আরেক সহযোগী একই এলাকার হাফিজ দেওয়ানের পুত্র রাজু দেওয়ানকে (৩২) আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক বৃদ্ধের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র মামলা ও সহযোগী রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


