মোটরসাইকেল-মাইক্রোবাসে যাত্রী পরিবহন, ৫ জনকে জরিমানা
122

মুন্সিগঞ্জ, ২৯ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মোটরসাইকেল ও মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহনের সময় ৫ জনকে আটক করে তাদের কাছ থেকে ৪ হাজার ৩ শত হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০ টা’র দিকে শিমুলিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাউছার হামিদ।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই অভিযোগ পাচ্ছিলাম। এই এলাকা থেকে অসাধু মাইক্রোবাস ও মোটরসাইকেল মালিক ও ড্রাইভাররা যাত্রী পরিবহন করছিলো। আজ তাদের হাতেনাতে ধরা হয়। এরপর জরিমানা আদায় করা হয় ও ভবিষৎয়ের জন্য সতর্ক করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ