মেঘনা নদীতে অল্পের জন্য প্রানে বাঁচলো ৮শতাধিক লঞ্চ যাত্রী
২০৩

মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে গ্রীন ওয়াটার- ১০ নামের লঞ্চে অধিক যাত্রীর কারণে ডুবে যাবার শঙ্কা দেখা দিলেও অল্পের জন্য প্রাণে বাঁচানো গেছে ৮ শতাদিক যাত্রীকে।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চটি মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় পৌছালে লঞ্চটি ডুবে যাওয়ার উপক্রম দেখা দেয়। এরপরই দ্রুত লঞ্চটি নদীর পারে নোঙ্গর করা হয়।

এতে যাত্রীদের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে লঞ্চের মাস্টার মোঃ শহিদুল ইসলাম।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশের ইনচার্জ মোঃ মোস্তাফিজ, দূর্ঘটনার কবলে পরা লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিলো। লঞ্চে থাকা সাদ্দাম নামের এক যাত্রী ৯৯৯নাম্বারে কল দিয়ে বিষয়টি জানলে আমরা জানতে পারি। দ্রুত ঘটনা স্থলে নৌপুলিশের সদস্যরা উপস্থিত হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। আরেকটি বোগদাদিয়া- ৯ এসে পৌছালে মাধ্যমে অর্ধেক যাত্রীকে নিরাপদে স্থানান্তর করা হয়েছে। আরেকটি লঞ্চ আসলে বাকি যাত্রীদের নিয়ে যাওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ