মুন্সীগঞ্জে হামলার প্রতিবাদে মৌন মিছিল, স্মারকলিপি প্রদান
জাগৃতি প্রকাশনী ও শুদ্ধস্বর প্রকাশনীর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতি (বাপুস) জেলা শাখার মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান। সোমবার দুপুর ১২টার দিকে শহরের কাচারী চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে স্মারকলিপি প্রধান করা হয়। স্মারকলিপি শেষে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গত ৩১ অক্টবর জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী এবং বাপুস শাহবাগ থানার সভাপতি ফয়সাল আরেফিন দীপনের বর্বরোচিত হত্যাকন্ড ও শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল এর উপর হামলার প্রতিবাদে এই মৌন মিছিল করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বাপুস’র সভাপতি উমা শংকর সরকার, সহ-সভাপতি মনোরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল আল আমিন, মনির উজ্জামান, শাহআলম লিটন প্রমুখ।


