মুন্সীগঞ্জে বউকে পিটিয়ে মেরে স্বামী পলাতক
129

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের মুন্নাফ মাদবরের ছেলে মকবুল হোসেনের (৩০) স্ত্রী আসমা আক্তার (২২) কে শ্বাস রোধে ও পিটিয়ে হত্যার অভিযোগ করছেন মৃতের ভাই কামরুল হোসেন।

কামরুল হোসেন জানান, শনিবার রাত ১২ টায় বড়বর্তা গ্রামের লোকজন ফোন করে জানালে সে পুলিশকে ফোন করে জানান। এরপর তারা একই উপজেলার বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রাম থেকে রওনা করেন। ঘটনাস্থল গিয়ে দেখেন তার বোন মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে। ছোট বাচ্চা পাশে বসে কাঁদছে। তার স্বামীসহ বাড়ির লোকজন পালিয়েছে। পরে পুলিশ ভোর রাত ৪ টায় লাশ নিয়ে থানায় আসে। রবিবার বেলা ১১ টায় লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. ইয়ারদৌস হাসান বলেন, লাশ উদ্ধার করেছি, আসমা ৫ মাসের অন্তসত্ত্বা ছিল, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় শ্বাস রোধের চিহ্ন আছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ