১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:৩০
মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী, অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খবরটি শেয়ার করুন:
64

জেলায় বণার্ঢ্য র‌্যালী, অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

সদরের পুলিশ লাইন্স থেকে সকালে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী পর্যান্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে দীর্ঘ র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে প্ল্যকার্ড, ফেষ্টুন, ব্যানার নিয়ে সফলতার স্লোগান নিয়ে দিনব্যাপী সমাবেশের যাত্রা শুরু হয়।

সারাদেশে আজ প্রথমবারের মতো জেলা, উপজেলা পর্যায়ে একযোগে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত হচ্ছে।

কমিউনিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে এই আয়োজন।

এতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সদস্যরা, পুলিশ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি চাকুরিজীবি, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে।

র‌্যালী শেষে শিল্পকলা একাডেমীর আলোচনা সভায় সাবেক অধ্যক্ষ ও জেলা কমিউনিটিং পুলিশ ফোরামের সভাপতি প্রবীর কুমার গাঙ্গুলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ এড. মৃণাল কান্তি দাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সরকারি হরগংগা কলেজের অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন হাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।