মুন্সীগঞ্জের মেঘনায় বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২
126

মুন্সীগঞ্জের সীমানাধীন মেঘনা নদীতে মাছধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ২ জেলে নিহত হয়েছে। এসময় আরো দুই জেলে আহত হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পুরা ও মেঘনার চর এলাকার মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানান, মেঘনা নদীতে নৌকায় মাছ ধরার সময় জানে আলম (৪০) ও আক্তার হোসেন (৩৫) বজ্রপাতে নিহত হয়। এসময় কাউসার(২৫) ও কবির (৪০) গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইঁয়া জানান, মেঘনায় মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় জানেআলম ও আক্তার হোসেন নামে দুই জেলে নিহত ও দুই জেলে আহত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ