১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:১৯
মুন্সিগঞ্জ ১: ‘শক্তিশালী’ স্বতন্ত্র প্রার্থীকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে জামায়াতের রাজি
খবরটি শেয়ার করুন:
128

মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী ‘সম্ভাব্য শক্তিশালী প্রার্থী’ ফুটবল প্রতীকের মমিন আলীকে পেছনে ফেলে ভোটের ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি।

এই আসনে বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতিকের রাজি। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।

অন্যদিকে, মমিন আলী ভোট পেয়েছেন ৩০ হাজার ৬৭৮টি।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ-১ আসনের ১৭০টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয়া হয়।

মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান খান পেয়েছেন ৯ হাজার ৩৯ ভোট। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির আব্দুর রহমান পেয়েছেন ৪৪৩ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার পেয়েছেন ৩২০ ভোট।

পোস্টাল ব্যালটের ভোটকেন্দ্রসহ সর্বমোট কেন্দ্র ছিলো ১৭১টি। ভোট দিয়েছেন ৩ লাখ ১৬ হাজার ১৭২ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৬ হাজার ৫৬২ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৭ দশমিক ৯৬ শতাংশ।