মুন্সিগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী, অভিযানেও পাওয়া যায়নি হদিস
35

মুন্সিগঞ্জ, ৮ জুন ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগিবাড়ী ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে এক নারী নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে।

নিখোঁজ জাহানারা বেগম টংগিবাড়ী উপজেলার মিতারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সেন্টু শেখের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, জাহানারা বেগমকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ