মুন্সিগঞ্জ সদরে বিএনপি নেতা কামরুজ্জামান রতনের পক্ষে শীতবস্ত্র বিতরণ
মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলটির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন-এর পক্ষ থেকে আজ মঙ্গলবার সদর উপজেলার মহাকালি ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মহাকালি ইউনিয়নের সাতানিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শীতবস্ত্র হিসাবে ৭০জন মানুষের মাঝে শাল বিতরণ করা হয়।
আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ছাত্রদল সদর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আদর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মুহাম্মদ রুইয়াম, সদর উপজেলা শাখার আহ্বায়ক সদস্য তিলক হাসান, আধারা ইউনিয়ন শাখার সভাপতি নূরে আলম সাগর, মহাকালি ইউনিয়ন শাখার সভাপতি পদপ্রার্থী মো. রাতুল, বজ্রযোগিনী ইউনিয়ন শাখার সভাপতি মো. মহসিন, মোল্লাকান্দি ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ, রামপাল ইউনিয়ন শাখার সভাপতি সাগর ভূইয়া, এবং সরকারি হরগঙ্গা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আল তারিফ রিহামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা আব্দুল্লাহ আদর বলেন, কামরুজ্জামান রতন ভাই সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান। তাঁর নির্দেশনাতেই আমরা এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। শীতের এই সময়ে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি।
শীতবস্ত্র বিতরণ শেষে উপস্থিত স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। অনেকে এই উদ্যোগের জন্য বিএনপি নেতা কামরুজ্জামান রতন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


