মুন্সিগঞ্জ সদরে ইয়াবা সহ আটক ১
129

মুন্সিগঞ্জ, ১২ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সদরের রামপাল ইউনিয়নের জোড়ার দেউল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মনির হোসেন কে ৪০ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক আসামীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া তার আপন দুই ভাইও মাদক মামলায় বর্তমানে জেলে রয়েছে।

এর মধ্যে তার ছোট ভাই কনককে গত ১৯ ফেব্রুয়ারি ইয়াবা সহ র্যাব আটক করে এবং বড় ভাই মীর হাসান শনি কে গত ২৫ ফেব্রুয়ারি ৪৭০ পিছ ইয়াবা সহ মুন্সিগঞ্জ ডিবি পুলিশ আটক করে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ