মুন্সিগঞ্জ সদরের শীর্ষ মাদক ব্যাবসায়ী অাল-অামিন কে খুজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ সদর উপজেলা’য় যে কয়টি ইয়াবার সিন্ডিকেট অাছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় ইয়াবা চালান অাসে উপজেলা’র রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া সংলগ্ন শাখারীবাজার এর অালম মিস্ত্রি এর ছেলে অাল-অামিন (৩৮) এর কাছে।
অার এই অাল-অামিন কে হন্য হয়ে এখন খুজছে মুন্সিগঞ্জ থানা পুলিশ।
অাল-অামিনের এলাকায় খোজ নিয়ে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যাবসার সাথে জড়িত। তার কাছ থেকে ছোট ব্যাবসায়ীরা ইয়াবা কিনে নিয়ে গিয়ে তা খূচরা মাদকসেবীদের কাছে বিক্রি করে। এছাড়াও তার কাছে প্রচুর পরিমান অবৈধ অস্র মজুদ অাছে।
অাল-অামিনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্র-মাদক-লুট সহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় শান্তি-শৃঙ্ঘলা বিনষ্টে থানায় সাধারন মানুষের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
মুন্সিগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, এই শীর্ষ মাদক ব্যাবসায়ী কোন রাজনীতিবীদের ছত্রছায়ায় না থাকলেও সে নিজে নিজের প্রভাব খাটিয়ে এরকম অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। অামরা তার সম্পর্কে সব ধরনের খোজ নিচ্ছি, অপরাধী বেশিদিন গা ঢাকা দিয়ে থাকতে পারবেনা। তাকে যেকোন মুল্যে অাইনের অাওতায় অানা হবে।


