১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:৪৩
মুন্সিগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের বাতিল
খবরটি শেয়ার করুন:
66

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে যাচাইবাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় জমা দেয়া ভোটার তালিকায় তথ্য ভুল থাকায় বাতিল করা হয় আরিফুর রহমানের মনোনয়ন।

বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন যাচাইবাছাই অনুষ্ঠিত হয়। পরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বৈধ প্রার্থীরা হলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিনী চৌধুরী ফাহরিয়া আফরিন ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ জানান, স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরমের সাথে স্বাক্ষরসহ ১০০জন ভোটারের যে তালিকা শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান জমা দেন সেটিতে ভুল থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। তবে তিনি আপিলের সুযোগ পাবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ছিলো আজ ১৫ ফেব্রুয়ারি, প্রত্যাহার আগামি ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ভোট হবে ইভিএম পদ্ধতিতে আগামী ৯ মার্চ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা