২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৪০
মুন্সিগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা: শিশির আহবায়ক, নোমান সদস্য সচিব
খবরটি শেয়ার করুন:
161

মুন্সিগঞ্জ, ৮ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতি বেগবান করার লক্ষ্যে ‘জাতীয় ছাত্রশক্তি’র জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মুহাম্মদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

নতুন এই কমিটিতে শিশির হাসানকে আহবায়ক এবং নোমান আল মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।

৪৮ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে তানভীর আহমেদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে তৌহিদুল ইসলাম নয়ন দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ম আহবায়ক পদে ফয়েজ আহমেদ, নিরব মীর অরলিন, তুহিন আহমেদ, এরফান আহমেদ, আমিনুল ইসলাম সিয়াম, মো. শামীম, মোহাম্মদ সিয়াম খান, মিঠুন ইসলাম, মো. আমিনুল ইসলাম, শহিদুল তালুকদার ও রিয়াদ হোসেনকে রাখা হয়েছে।

কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. কামরুজ্জামান তুহিন, জিহাদ হোসেন সরকার, মাহমুদ আলম পরশ, ফয়সাল আহমেদ, আশরাফুল ইসলাম অভি, মোহাম্মদ ইস্রাফিল, সাকিব হাসান, অরণ্য হুসাইন রাইফি, মারুফ বেপারী ও রাব্বি খান। মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন রাতুল হাসান শান্ত। এছাড়া সংগঠক ও সদস্য পদে আরও ২২ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি মুন্সিগঞ্জ জেলায় শিক্ষার্থীদের অধিকার আদায় ও প্রগতিশীল ছাত্র আন্দোলন জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে।