৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৪৯
মুন্সিগঞ্জ ছাত্রলীগ সভাপতির পিতৃবিয়োগ, বিভিন্নজনের শোক প্রকাশ
খবরটি শেয়ার করুন:
75

মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধার বাবা ও মুন্সীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. তৈয়ব আলী মৃধা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন।

রোববার সকাল ৭ টার দিকে জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের উত্তর টরকী গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৬ মেয়েসহ আত্মীয়-স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন।

এদিন দুপুরে উত্তর মৃধা বাড়ি ঈদগা মাঠে নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জেলা ছাত্রলীগ সভাপতির পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসারউদ্দিন ভূইয়া, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক।

এছাড়া এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।