মুন্সিগঞ্জে ৯ম বারের মত শ্রেষ্ঠ করদাতা মজিবুর রহমান
মুন্সিগঞ্জ ১৩ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় ৯ম বারের মত শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন মজিবুর টিম্বার এন্ড স’মিল লিমিটেডের সত্বাধিকারী ও ইউএইচ ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান সরদার ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আমন্ত্রণ কনভেশন সেন্টারে নারায়ণগঞ্জ কর অঞ্চলরে উদ্যোগে ২০১৯-২০২০ কর বর্ষরে করদাতাদের সম্মাননা প্রদান ও আয়কর মেলার উদ্বোধন হয় ।
এসময় আলহাজ্ব মো. মজিবুর রহমান সরদারকে ৯ম বারের মত শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া দীর্ঘ মেয়াদী ও সর্বোচ্চ করদাতাদের মধ্যে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ২১ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান ।
নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর-কমিশনার মো. নাজমুল করিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেহেনা আক্তার , অতিরিক্ত জেলা পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী প্রমূখ।




