মুন্সিগঞ্জে ৬ মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের ৩ মাসের জেল
190

মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজারে চাঁন মস্তানের মেলায় মাদক বহন ও সেবনের অপরাধে ৬ জনকে ৩ মাসের জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এই সাজার রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো দীন ইসলাম মোল্লা, নাজমুল ঢালী, আবুল হোসেন, জয়নাল খান, বিদ্যু ঢালী ও মিলন শেখ। তাদের কাছ থেকে আলামত জব্দ ও বিনষ্ট করা হয়।

সোমবারও ৭ গাঁজা সেবনকারীকে নিগার সুলতানার আদালত ৩ মাসের জেল ও ২শ টাকা করে জরিমানা করে।

স্থানীয়রা জানায়, মেলা উপলক্ষে মাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকদিন ধরে জমজমাট মাদক ব্যবসা চলে আসছিল। মঙ্গলবার উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপরই অভিযান চালায় প্রশাসন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ