৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:২৪
মুন্সিগঞ্জে ৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
খবরটি শেয়ার করুন:
75

মুন্সিগঞ্জ, ২৪ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৬০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কালীনগর বড় গ্রামস্থ বেতকা টু তেঘরিয়া রাস্তা সংলগ্ন হাজী শরীয়তউল্লাহ ইম্পেরিয়াল ট্রেনিং সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকার জালাল আকনের পুত্র সোহাগ আকন (৩৪), কামারখাড়া ইউনিয়নের আরিফ হাওলাদারের স্ত্রী রিচি ওরফে ফারিয়া (২৩) ও সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকার মোহাম্মদ আলী মোল্লার পুত্র মো. মামুন (৩১)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারপূর্বক তল্লাশিকালে তাদের নিজ উপস্থাপন মতে ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় এজাহার দায়ের এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।