মুন্সিগঞ্জে ১১ বছরের কিশোরী ধর্ষণ
মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ মোল্লাচর গ্রামের ছোঁয়া (ছদ্মনাম) (১১) কে ধর্ষনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
ধর্ষক সফর উদ্দিন শফি (৪৫) একই গ্রামে ট্রলার চালায় এবং অপর ধর্ষক শহর আলি (৪৮) একই গ্রামে ব্যবসা করে।
শুক্রবার (১ মে) মুন্সিগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি (মামলা নং ৩ ও ৪) মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান।
ধর্ষণের শিকার কিশোরী তার দাদীর সাথে মোল্লাচর গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন।
ঐ কিশোরী জানায়, প্রায় দুই মাস যাবৎ শফিউদ্দিন ও শহর আলী প্রায় আমাকে টাকা দিতে চাইতো এবং আমাকে পাশের নির্জণ এক বাসায় নিয়ে ধর্ষণ করতো আর বলতো কাউকে কিছু বললে তোকে আর তোর দাদীকে মেরে ফেলবো
কিশোরীর দাদী বলেন, শহর আলী আমার বাড়ীতে প্রায় আসতো আর আমাকে প্রায় টাকা দিতে চাইতো আমি বলতাম তোর কাছ থেকে আমি টাকা নিবো কেন? পরে এই বিষয়টা জানাজানি হলে মেয়ের বাবা এলাকার ৭নং ওয়ার্ড কমিশনার সুলতান মেম্বারের কাছে নালিশ দিলে সে অভিযুক্ত ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার জন্য পরামর্শ দেন।
কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার (০১ মে) সদর থানায় দুইজনকে আসামী করে মামলা করেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় শহর আলী ও শফর উদ্দিনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অভিযুক্ত ধর্ষকরা গ্রাম ছেড়ে পলাতক রয়েছে।


