৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৩২
মুন্সিগঞ্জে ১০ লাখ টাকার চোরাই তেল-মবিলসহ ৪ জন আটক
খবরটি শেয়ার করুন:
82

মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২১, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে চোরাই আকটেন, ডিজেল, মবিল ও নগদ টাকাসহ র‌্যাবের হাতে ৪ ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।

গতকাল শনিবার (৪ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার রানীগাঁও গ্রামের স্প্রীডবোট ঘাটের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে চোরাই ওই মালামালসহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাদের কাছে তথ্য ছিল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন রানীগাঁও গ্রামস্থ স্পীড বোট ঘাটের উত্তর পূর্ব কোনে মোবারক হোসেন এর টিনের ঘরের ভিতর কতিপয় ব্যক্তি চোরাই ডিজেল, অকটেন তেল ও মবিল অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রেখেছে।

এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবু ছালেহ দ্বয়ের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ১০ হাজার ৮ শ’ লিটার অকটেন, ৮শ’ লিটার ডিজেল, ৭৫ লিটার মবিল ও চোরাই জ্বালানি তেল বিক্রির নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ গ্রামের মৃত দুলাল উদ্দিনের পুত্র মো. নান্টু (৩৮), একই গ্রামের ফজলুল হকের পুত্র মো. শাহজাহান (৪৫), জামাল উদ্দিনের পুত্র চাঁন মিয়া (৪৫) ও খোকা শেখের পুত্র মো. সুজন (৩০)।

উদ্ধারকৃত চোরাই জ্বালানি তেলের (অকটেন, ডিজেল ও মবিল) আনুমানিক বাজার মূল্য দশ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা প্রায়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত আসামীদের কাছে উক্ত তেলের (ডিজেল, অকটেন ও মবিল) বাজারজাত করণের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, দীর্ঘদিন যাবৎ চোরাই তেল (ডিজেল, অকটেন ও মবিল) মজুদ রেখে কেনাবেচা করে আসছিল তারা।

তেল চোরচক্রের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় চোরাই তেল গোপনে মজুদ রেখে কেনাবেচা করার অপরাধে দন্ডবিধি আইনে মামলা রুজু করা হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা