মুন্সিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১
141

মুন্সিগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে পিকআপ ভ্যানের চালকের সহযোগী নিহত হয়েছে। এসময় চালকও আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের সহযোগী আব্দুল সালাম পাবনা জেলার চাটমোহর উপজেলার ও আহত চালক লাবলু কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার সাইদুর রহমান খান দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৯-০২১২) বাউশিয়া পাখির মোড় এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের চালকের সহযোগী নিহত ও চালক আহত হয়।

এ ব্যাপারে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন জানান, বর্তমানে লাশ ভবেরচর ফাঁড়িতে আছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ