মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
মুন্সিগঞ্জ, ১৭ আগষ্ট, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে সেন্টু খান (৪০) নামে এক সৌদি প্রবাসী প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সেন্টু উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত কোব্বাত খানের ছেলে। নিহত সেন্টু খানের মামা আলিম খান জানান, দুপুরে ১২ টার দিকে ঢাকা গামী একটি প্রাইভেটকার সেন্টুকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। সেন্টু মাস খানেক আগে ছুটিতে সৌদি থেকে দেশে এসেছিলো। তার একটি ছেলে ও একটি মেয়ে আছে। হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আ....
140
মুন্সিগঞ্জ, ১৭ আগষ্ট, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সেন্টু খান (৪০) নামে এক সৌদি প্রবাসী প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন।
গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সেন্টু উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত কোব্বাত খানের ছেলে।
নিহত সেন্টু খানের মামা আলিম খান জানান, দুপুরে ১২ টার দিকে ঢাকা গামী একটি প্রাইভেটকার সেন্টুকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। সেন্টু মাস খানেক আগে ছুটিতে সৌদি থেকে দেশে এসেছিলো। তার একটি ছেলে ও একটি মেয়ে আছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আ. বাসেদ জানান, দুর্ঘটনা হয়েছে এবং আহত রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে আমি এইটুকুই জানি এর বেশী কিছু জানি না।





