১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৪:৫৬
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাকশালের সাবেক জিএম নিহত
খবরটি শেয়ার করুন:
95

মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিপাহিপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশেনের (টাকশাল) সাবেক জিএম আব্দুস সোবহান খান (৮০) নিহত হয়েছেন।

আজ বুধবার ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জখম হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ঢাকায় রেফার্ডের প্রস্তুতিকালে মারা যান তিনি।

নিহত আব্দুস সোবহান মুন্সিগঞ্জের ধামারন গ্রামের মৃত সুলতান খানের পুত্র। তিনি চার পুত্রের জনক। 

জানা গেছে, ঢাকার বাসাবোতে বসবাস করতেন টকাশালের এই সাবেক জিএম। গ্রামের বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। দুর্ঘটনার সময় তার সাথে কোনো স্বজন ছিলেন না। পরে খবর পেয়ে স্থানীয় স্বজনরা হাসপাতালে আসেন। 

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব ইন্সপেক্টর নুরে আলম জানান, টাকশালের সাবেক এই জিএম রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটো ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তার সাথে কাগজপত্র থেকে পরিচয় নিশ্চিত হয়েছেন। 

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা