মুন্সিগঞ্জে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন
মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫কিলোমিটার হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
ম্যারাথনে সেনাবাহিনীর ৩৫০ জন সদস্য সহ অংশ নেয় ২ হাজার প্রতিযোগী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ম্যারাথনের উদ্ধোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৯৯কম্পোজিট বিগ্রেডের বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, ৯৯কম্পোজিট বিগ্রেডের সিও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরিফুর রহমান পিএসসি।
পরে বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম থেকে দশম স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


