মুন্সিগঞ্জে সিএনজি চালকদের মাঝে খাদ্য সহায়তা
মুন্সিগঞ্জ, ১৭ এপ্রিল, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের তরুণ চেয়ারম্যান মহিউদ্দিন হালদার ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কর্মহীন ঘরবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে মুন্সিগঞ্জ জেলা শহরের মুক্তারপুর সিএনজি স্টেশনের বেকার কর্মহীন ৭০ জন সিএনজি চালকদের মাঝে খাদ্য সহায়তা দেন তিনি।
এরপর তিনি শহরের খালইষ্ট, উত্তর ইসলামপুর ও মানিকপুর এলাকায় কর্মহীন আরো ৮০ টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মহিউদ্দিন হালদার ১৩ হাজার মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেয়ার লক্ষে টানা ১৫ দিন ধরে ছুটে চলেছেন।
ইতিমধ্যে প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১কেজি তেল ও সাবান।
তার এই ত্রাণ সহায়তা ইতিমধ্যে জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে বৃত্তশালীরা ত্রাণ সহায়তা না দিয়ে আত্নগোপনে আছে। সেখানে সামান্য একজন ইউপি চেয়ারম্যান নিজের জমি বিক্রির টাকায় ত্রাণ নিয়ে ছুটে চলছেন কর্মহীন মানুষের ঘরে ঘরে। তার এই ত্রাণ সহায়তা মানবতার দৃষ্টান্ত হয়ে থাকবে। এমনটাই মনে করছেন ত্রাণ সহায়তা প্রাপ্তরা ও স্থানীয়রা।
চেয়ারম্যান মহিউদ্দিন হালদার জানান, করোনা প্রাদূর্ভাব যতোদিন থাকবে ততোদিন আমার এই ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।


