মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
10

মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের জোড়ার দেউল এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সোহেল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়।

আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার জোড়ার দেউল এলাকার হাতিমারা চৌরাস্তা সংলগ্ন উজ্জ্বলের পুরির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ তেঘড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল হাই।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেলের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ