মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক
137

মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে শ্রীনগরে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইকবাল হোসেন (৪০) নামে এক লম্পটকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব হাসাড়গাও গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায় শনিবার রাতে ওই গ্রামের মৃত তাসের আলীর ছেলে দুই সন্তানের জনক ইকবাল হোসেন প্রতিবেশী (৫) বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশে একটি ঝোপের মাঝে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে লম্পট ইকবাল পুকুরে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে অনেক খোজাখুজির পর পুকুরে কচুরীপানার নিচে ঘাপটি মেরে বসা অবস্থায় আটক করে। খবর পেয়ে রাত ১০ টার দিকে শ্রীনগর থানা পুলিশ তাকে আটক করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ