মুন্সিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেছে। গতকাল শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি বাসস্ট্যান্ডে একটি নির্জন জায়গায় ওই নারী সন্তানটি প্রসব করেন। পরে ঘটনাস্থল থেকে ঐ নারীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও শ্রীনগর থানার সহায়তায় ঐ নারী ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উদ্ধারকারীরা শিশুটির নাম রাখেন ‘প্রিয়ন্তী’। সন্তান জন্ম দেয়া ঐ নারীর বাড়ি সিলেট বলে ধারনা করা গেছে।
80
মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেছে।
গতকাল শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি বাসস্ট্যান্ডে একটি নির্জন জায়গায় ওই নারী সন্তানটি প্রসব করেন। পরে ঘটনাস্থল থেকে ঐ নারীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও শ্রীনগর থানার সহায়তায় ঐ নারী ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উদ্ধারকারীরা শিশুটির নাম রাখেন ‘প্রিয়ন্তী’। সন্তান জন্ম দেয়া ঐ নারীর বাড়ি সিলেট বলে ধারনা করা গেছে।


