১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:২১
মুন্সিগঞ্জে ভোটের দিন অস্রধারী যুবকের পরিচয় ফাস!
খবরটি শেয়ার করুন:
32

নিজস্ব প্রতিবেদক: সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে ভোটগ্রহনের দিন মুন্সিগঞ্জ শহর পৌরসভা’য় ভোটকেন্দ্র দখলে নেয়ার সময় অাওয়ামী লীগ মনোনিত মেয়রপ্রার্থী ফয়সাল বিপ্লব এর সমর্থকদের সাথে কাউন্সিলর মকবুল হোসেন’র সমর্থকদের শহরের পিটিঅাই স্কুলের মোড়ে সংঘর্ষের একপর্যায়ে বহিরাগত এক যুবককে অস্র হাতে নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঐসময়ের একটি ছবি গোপনে ধারন করেন স্থানীয় একজন গণমাধ্যমকর্মী।

পরেরদিন অর্থাৎ গতকাল ৩১ডিসেম্বর সেই যুবকের ছবি সবকয়টি প্রিন্ট মিডিয়ায় লিড সংবাদে গুরুত্বসহকারে ছাপা হয়। এরপর নড়ে উঠে প্রশাসন। প্রশ্ন উঠতে থাকে ভোটের দিন সহিংসতা রোধে প্রশাসনের ব্যার্থতা নিয়ে।

ঐ যুবককে গ্রেফতার দূরের কথা তাকে এখনো সনাক্ত করতেই পারেনি প্রশাসন।

অাজ ১জানুয়ারী দৈনিক প্রথম-অালো তে ছাপা হওয়া সংবাদে দেখা যায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘ঐ যুবককে এখনো শনাক্ত করা যায়নি। তার ছবি মুন্সিগঞ্জের সবকয়টি থানায় পাঠানো হয়েছে।’

অথচ ‘অামার বিক্রমপুর’-এর নিজস্ব অনুসন্ধানে বেরিয়ে এসেছে ঐ যুবক মুন্সিগঞ্জ সদর থানারই বাসিন্দা এবং ভোটের দিন পৌর এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সে অবৈধ অস্র নিয়ে পৌর এলাকায় প্রবেশ করে। অার সহিংসতার এক পর্যায়ে সে গুলি ছোড়ে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, অস্রধারী ঐ যুবকের নাম শিপন পাটোয়ারী তার বড়ভাই মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী। তাদের উভয়ের পিতার নাম খবির পাটোয়ারী। মোল্লাকান্দি ইউনিয়নের অামঘাটা গ্রামে তাদের বসবাস।

শিপন পাটোয়ারী’র কয়েকটি ছবি বিশ্লেষণ করে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।