১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৬:৫০
মুন্সিগঞ্জে ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন, এবার মোট কেন্দ্র ৩০০
খবরটি শেয়ার করুন:
333

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। মুন্সিগঞ্জ জেলায় খসড়া ভোটার তালিকা অনুসারে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। হালনাগাদকৃত ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ৫৪১ জন, মহিলা ৪০ হাজার ৩২৩ জন এবং হিজড়া ৩ জন।

জানা যায়, জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। এর মধ্যে পুরুষ ৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জন। মহিলা ৬ লাখ ৮৯ হাজার ১৭৫ জন এবং হিজড়া ৪ জন। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১৩ লাখ ৪১ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ছিল ৬ লাখ ৯২ হাজার ৮৯৪ জন এবং মহিলা ৬ লাখ ৪৮ হাজার ৮৫২ জন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন  স্বাক্ষরিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা সূত্রে এসব তথ্য জানা যায়।

মুন্সিগঞ্জ ১: (শ্রীনগর-সিরাজদিখান) আসনের ২৮টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ৩৯ হাজার ৩০৩ জন। শ্রীনগর উপজেলায় ভোটার ২ লাখ ৬৭ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ২০৭ জন: মহিলা ১ লাখ ৩০ হাজার ৭৭৭ জন এবং হিজড়া ১ জন। সিরাজদিখান উপজেলায় ভোটার ২ লাখ ৭১ হাজার ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৫৬ জন এবং মহিলা ১ লাখ ৩১ হাজার ৫৬২ জন। মোট ভোট কেন্দ্র ১৭০টি।

মুন্সিগঞ্জ ১ আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ-২: (লৌহজং-টংগিবাড়ী) আসনের ২৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯১ হাজার ৭১৩ জন এবং মহিলা ১ লাখ ৮১ হাজার ৭১৫ জন। লৌহজংয়ে মোট ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩১৭ জন এর মধ্যে পুরুষ ৮৮ হাজার ৯৪২ এবং মহিলা ৮৫ হাজার ৩৭৫ জন। টঙ্গীবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৯৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৭৭১ জন এবং মহিলা ৯৬ হাজার ৩৪০ জন। মোট ভোট কেন্দ্র ১৩০টি।

মুন্সিগঞ্জ ২ আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ-৩: (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) আসনের ২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৭৫৯ জন এবং মহিলা ২ লাখ ৪৫ হাজার ১২১ জন। মুন্সিগঞ্জ সদরে মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৭২৬ জন, মহিলা ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন এবং হিজড়া ৩ জন। গজারিয়ায় মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৪২০ জন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ৩৩ জন এবং মহিলা ৭৪ হাজার ৩৮৭ জন। মোট ভোট কেন্দ্র ১৬৯টি।

মুন্সিগঞ্জ ৩ আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান রয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকবে। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে।