১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সন্ধ্যা ৬:১৭
মুন্সিগঞ্জে ভুয়া সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট আটক
খবরটি শেয়ার করুন:
64

মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০১৯, রুবেল ইসলাম তাহমিদ, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট টিম ও পত্রিকার সাংবাদিকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় তাদেরকে উপজেলার নাগেরহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

সেই রাতেই যাচাই করে তাদের বিরুদ্ধে মামলা হয়। এসময় ঢাকা মেট্রো -চ ১৫-১৬৯৮ নং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

আদী গিরিধারী মিষ্টির দোকান মালিক বিরেন মল্লিক বাদী হয়ে মামলা করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার কৃতদের মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ভূয়া ম্যাজিস্ট্রেট হলো মো. লোকমান হোসেন (৫৮), গাড়ি চালক মো. কবীর হোসেন (২৮), ক্যামেরাম্যান মোঃ কবির (৪২), নাজমুল হক (৩৬), সুমন শেখ (২২), মো. রাজ্জাক (৪০) ও শহিদুল ইসলাম সোহেল (৩৫)।

নাগেরহাট বাজারের ব্যবসায়ীরা জানান, তারা ৭জন একটি মাইক্রোবাস নিয়ে বাজারের কয়েকটি মিষ্টির দোকানে মিষ্টি খায় এবং ভেজাল বিরোধী অভিযান চালায় ।

মিষ্টিতে ভেজাল আছে বলে সত্যায়িত করে দোকান মালিকদেরকে জেল জরিমানা করার ভয় দেখান। এসময় তাদের মধ্যে একজনকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কথা বলতে বলেন দোকান মালিকদেরকে ।

তাকে কিছু টাকা দিয়ে মিট করতে বলেন তাদের মধ্যে থাকা ক্যামেরাম্যান মোঃ কবির। এতে দোকানিদের সন্দেহ হলে বাজারের লোকজনদের খবর দেন। এসময় ভূয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক টিম পালিয়ে যাওয়ার চেষ্টার প্রস্তুতি নিলে দোকানদাররা তাদের আটক করে থানায় খবর দেয়।

লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, একজন ভুয়া ম্যাজিস্ট্রেট ও কয়েকজন ভুয়া সাংবাদিকসহ ৭ জন মিষ্টির দোকানে গিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করলে এলাকাবাসী সন্দেহ করে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তারা স্বীকার করলে রাতে মামলা হয়। আজ তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

দৈনিক চৌকস পত্রিকার ওয়েবসাইট এডমিন আবুল কাসেম টেলিফোনে জানান, লোকমান হোসেন ও আব্দুর রাজ্জাক আমাদের অফিসের লোক, লৌহজংয়ে এসাইনম্যান্ট ছিল। বাকিদের চিনি না।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা