মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ কিশোর, গত রাত থেকে বন্ধ মোবাইল
8

মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নে বাসা থেকে বের হওয়ার পর আরফান ভূইয়া (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি রাত ১১টা পর্যন্ত চালু থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়।

নিখোঁজ আরফান ভূইয়া উপজেলার মহাকালি ইউনিয়নের নৈরপুকুরপাড় এলাকার আক্তার হোসেন ভূইয়ার ছেলে। সে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে আলদি বাজারে মামার দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় আরফান। এরপর সে আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসা থেকে বের হওয়ার সময় আরফানের সঙ্গে মোবাইল ফোন ছিল। গতকাল রাত ১১টা পর্যন্ত ফোনটি চালু থাকলেও এরপর থেকে সেটি বন্ধ রয়েছে।

কেউ আরফান ভূইয়াকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেলে তার বাবা আক্তার হোসেন ভূইয়ার সঙ্গে ০১৯৯৫৭০২৮২১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ