৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১০:৩৬
মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে দুইদিন ধরে নিখোঁজ সৌদি আরব প্রবাসী
খবরটি শেয়ার করুন:
74

মুন্সিগঞ্জ, ২৬ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব গণকপাড়া এলাকায় বাসা থেকে বেরিয়ে সৌদি আরব প্রবাসী সাহাবুদ্দিন খান (৪৮) গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন।

ছেলে সিয়াম খান জানান, গত ২৪ মার্চ সকাল ৮টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তার বাবা। বের হওয়ার আগে মোবাইল ফোন বাসায় রেখে যান তিনি। সাথে শুধু পাসপোর্ট ছিলো।

তিনি আরও জানান, গত ১ মাস ২১ দিন আগে ৩ মাসের ছুটি নিয়ে বাসায় এসেছিলেন সাহাবুদ্দিন। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে লুঙ্গি ও শার্ট ছিলো।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার। যদি কেউ এই ব্যক্তিকে কোথাও দেখে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৭৩৬৫৯৭১৯১