মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে ৯ বছরের শিশু নিখোঁজ
মুন্সিগঞ্জ, ১২ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রাম থেকে আল মোহিয়ান (৯) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা মিথিলা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টায় চূড়াইন এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় আল মোহিয়ান। এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিশুটির শারীরিক বর্ণনায় বলা হয়েছে- তার উচ্চতা ৩ ফুট ১১ ইঞ্চি, ওজন প্রায় ২৫ কেজি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, কথা কম বলে, ভাষা স্পষ্ট। মাথার চুল কালো ও ছোট। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো-কমলা রঙের হাফ হাতা টি-শার্ট, অ্যাশ কালারের ট্রাউজার এবং পায়ে ছিল পঞ্চসের জুতা।
এছাড়া শিশুটির মানসিক সমস্যা রয়েছে এবং ডান চোখের কোনায় একটি কাটা দাগ আছে বলেও জানা গেছে।
শিশুটির সন্ধান পাওয়া গেলে ০১৮৭০৮৬৮৮০০, ০১৮৫১৯৮৮৪৯৪, ০১৮৯২৭৯৯৪২৮ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।


