১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৮:০৯
মুন্সিগঞ্জে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবার কারাদন্ড, মা’কে জরিমানা
খবরটি শেয়ার করুন:
77

মুন্সিগঞ্জ, ৭ মার্চ, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া গ্রামে বিয়েবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান।

এসময় কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় কনের পিতা মোঃ জা‌কির হো‌সেন (৪৪) কে এক মা‌সের বিনাশ্রম কারাদন্ড এবং কনের মাতা শিল্পী বেগম কে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা পূর্বক সতর্ক করা হয় এবং মেয়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যাতে তিনি ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ না হন।

উ‌ল্লেখ্য যে, ঐ কনের বয়স বর্তমানে ১৬ বছর ২ মাস। কনে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়িতে উপস্থিত সকল ব্যক্তিদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করেন এবং বাল্যবিবাহ দেওয়া থেকে সকলকে বিরত থাকার আহবান করেন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা