মুন্সিগঞ্জে বান্ধবীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
112

মুন্সিগঞ্জ, ২২ জুলাই, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা শাখা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হিমা (৯) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিহত হিমা বগুড়া জেলার বাসিন্দা ও মাথাভাঙ্গা গ্রামের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের মেয়ে।

গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক লাশ উদ্ধারে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বান্ধবীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে হিমা পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে হিমা কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ