মুন্সিগঞ্জে বাজারে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
১৬৪

মুন্সিগঞ্জ, ২৫ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ‘সিরাজদিখান পরিবহনের’ একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সিরাজদিখান বাজারের যমুনা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

পুলিশ জানায়, আলমগীর হোসেন মোটরসাইকেল চালিয়ে সিরাজদিখান বাজারে প্রবেশ করছিলেন। এ সময় ঢাকা থেকে সিরাজদিখানগামী মেট্রো-ব-১৫-৭১১৩ নম্বরের সিরাজদিখান পরিবহনের একটি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ