মুন্সিগঞ্জে বন্ধুর সাথে দেখা করতে এসে যৌন নির্যাতনের শিকার নারী, অভিযুক্ত আটক
193

মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বন্ধুর সাথে দেখা করতে এসে এক নারী একাধিক ব্যক্তির কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

পরে এ ঘটনায় মূল অভিযুক্ত মিজানুর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। সে টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকার মৃত আবু হানিফের পুত্র।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম ভুক্তভোগী নারীর বরাতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বন্ধুত্বের সূত্র ধরে ওই নারী মুন্সিগঞ্জের এক যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়েছিলেন। মোবাইলটির কাগজপত্র সংগ্রহ করতে তিনি আজ বাইরের একটি জেলা থেকে মুন্সিগঞ্জে আসেন। পরে সেই যুবকের সঙ্গে দেখা করতে গেলে তাকে কৌশলে আরও কয়েকজন যুবকের কাছে তুলে দেওয়া হয়। এরপর তারা তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।

ওসি বলেন, এরপর ওই নারী নিজেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ একজনকে আটক করে।

ঘটনাটি টংগিবাড়ী থানাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা সেখানেই নেয়া হবে। আটককৃত যুবককে সেখানে হস্তান্তর করা হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ