৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৪৮
মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু কাবা‌ডি প্র‌তিযোগিতা শুরু
খবরটি শেয়ার করুন:
79

মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

বঙ্গবন্ধু ঢাকা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে মুন্সিগঞ্জে। জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে উপজেলা পর্যায়ের প্রথম খেলায় সদর উপজেলা বনাম লৌহজং উপজেলা প্রতিদ্বান্ধিতার মধ্যে দিয়ে খেলা যাত্রা শুরু হয়েছে ।

মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা স্টেডিয়ামে খেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় লৌহজং উপজেলা কাবাডি দলকে ৬ পয়েন্টে পরাজিত করে সদর উপজেলা জয়ী হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ ম‌নিরুজ্জামান তালুকদার।

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন পু‌লিশ সুপার মোঃ আব্দুল মো‌মেন।

মুন্সিগঞ্জ পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্ল‌বের সভা‌প‌তি‌ত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার মোঃ ফারুখ আহ‌ম্মেদ, অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশফাকুজ্জামান খন্দকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ও‌সি) মোঃ আ‌নিচুর রহমান প্রমুখ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা