২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৪১
মুন্সিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
খবরটি শেয়ার করুন:
53

মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ম্যুরাল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ আগস্ট) বেলা ১২ টা’র দিকে মিরকাদিমের কমলাঘাট এলাকায় মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এই ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান প্রমুখ।