মুন্সিগঞ্জে প্রাইভেট কারে বিয়ার দিতে এসে ডিবির হাতে গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী
104

মুন্সিগঞ্জ, ১১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে প্রাইভেটকারে করে বিয়ার বহন করতে এসে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২৩৪ ক্যান বিয়ার ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আজ শনিবার দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ থানাধীন চর মুক্তারপুর এলাকায়, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের মুক্তারপুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— হাবিবুর রহমান ওরফে রাসেল ওরফে শান্ত (৩৮), নারায়ণগঞ্জ জেলার গোগনগর এলাকার বাসিন্দা; মো. রিপন মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পাঁচরুখী গ্রামের বাসিন্দা, বর্তমানে ঢাকার তেজগাঁও এলাকায় বসবাসরত; এবং প্রাইভেটকারের চালক আব্দুর রহিম (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় অবস্থান করছেন।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-গ ৩৭-৬৭৩৩ নম্বরের টয়োটা এক্সিও প্রাইভেটকারের ব্যাকসিটে লুকিয়ে রাখা অবস্থায় ২৩৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ তিনজনকে আটক করা হয়।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ