৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:১৭
মুন্সিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
খবরটি শেয়ার করুন:
70

মুন্সিগঞ্জ, ২২ জুলাই, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে অজ্ঞাত একজন পুরুষ ও ২ জন নারী। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, ঢাকা মেট্টো গ ৩৪-৫৪৬০ একটি প্রাইভেটকার আলীপুরা নামক এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িসহ নিহতদের উদ্ধার করা হয়েছে।

ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর পাশে আলীপুরায় খাদের পানিতে পড়ে আছে একটি মাইক্রোবাস। পুলিশ গিয়ে মাইক্রোবাসটি ওল্টানো অবস্থায় পায়। এর চারটি চাকাই ওপরে ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানতে পারেনি। মাইক্রোবাস থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হলেও তা পানিতে ভিজে বন্ধ হয়ে আছে। সেটা সচল করার চেষ্টা চলছে।  সচল করা গেলে লাশের পরিচয় উদ্ধার সহজ হবে

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা