৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:১৮
মুন্সিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে জিহ্বা হারালেন ধর্ষক
খবরটি শেয়ার করুন:
119

মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষনের চেষ্টা করায় ধর্ষকের জিহ্বা কামড় দিয়ে কেটে নিল এক প্রবাসীর স্ত্রী।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত একটায়। জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিন হাটি গ্রামে এ ঘটনা ঘটে ।

ঘটনায় আহত ধর্ষক সাগর মন্ডলকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিন হাটি গ্রামে একটি বিয়ের আয়োজন চলছিল ওই সুযোগে দক্ষিন হাটি গ্রামের মৃত: শুকলাল মন্ডলের ছেলে সাগর মন্ডল (৪৪) একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে ডোকে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা করে।

জোরাজুরির একপর্যায়ে ওই গৃহবধু কামড় দিয়ে ধর্ষকের ১ ইঞ্চির মতো জিহবা কেটে ফেলে। পরে আহত অবস্থায় ধর্ষক সাগর মন্ডলকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধু বলেন, সাগর রাত ১টার দিকে আমার ঘরে ঢুকে জোর করে আমাকে ধর্ষনের চেষ্টা করে। তাই আমি কামড় দিয়ে তার জিহ্বা কেটে দিয়েছি।

শেখরনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি, গৃহবধু কামড় দিয়ে প্রায় ১ ইঞ্চির মতো জিহ্বা কেটে ফেলেছে এবং থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন জানান, বিষয়টি আমার নজরে এসেছে, ধর্ষক সাগর মন্ডলের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা