মুন্সিগঞ্জে পুকুরে মিললো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
মুন্সিগঞ্জ, ৩ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে মধ্যবয়সী অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি অর্ধগলিত হওয়ায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
81
মুন্সিগঞ্জ, ৩ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে মধ্যবয়সী অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহটি অর্ধগলিত হওয়ায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


