মুন্সিগঞ্জে পানির ট্যাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধায় উপজেলার ভবেরচর ইউনিয়নে ভবেরচর বাজার সংলগ্ন একটি নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবেরচর বাজারের উত্তর পাশে নাজির আহম্মেদের নির্মানাধীন বাড়ির ট্যাঙ্কি থেকে উৎকট দুর্গন্ধ বের হচ্ছিল। ট্যাঙ্কির সামনে যেতেই একজনর নারীর লাশ দেখা যায়। পরে
এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, ওই নারী মানসিক ভারসাম্য ছিলেন। গত ১৫ বছর ধরে ভবেরচর বাজারেই থাকতেন। তবে তার পরিচয় কারো জানা নেই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পরিত্যক্ত ট্যাঙ্কিতে পড়ে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।







