মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু
২৬১

মুন্সিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন হয়েছে।

সোমবার বিকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সামিউল মাসুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি প্রমুখ।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মেলায় ২২টি স্টল অংশ নিয়েছে। মেলা চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

উদ্বোধনী দিন থেকেই মেলাতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় বড় ও ছোটদের উপযোগী গল্প ও কবিতার বইয়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে অনেক মুক্তিযুদ্ধের ইতিহাসের বই।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ