১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:২৯
মুন্সিগঞ্জে পলক এন্টারটেইনমেন্টের উদ্যোগে বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যা
খবরটি শেয়ার করুন:
17

মুন্সিগঞ্জ, ১৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জে পলক এন্টারটেইনমেন্টের উদ্যোগে বর্ণিল “বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, মুন্সিগঞ্জের মহড়া কক্ষে এ আয়োজন হয়।

তরুণ প্রজন্মের অভিনেতা ও পলক এন্টারটেইনমেন্ট এর সভাপতি শেখ ফরিদ পলকের সভাপতিত্বে এবং মোহাম্মদ শামীম শেখের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগীত একাডেমি মুন্সিগঞ্জের সভাপতি এবং পলক এন্টারটেইনমেন্ট এর উপদেষ্টা অভিজিৎ দাস ববি, জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুব উল আলম স্বপন, নাট্য ঐক্য মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল, থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জের সভাপতি শিশির রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সিগঞ্জের সাবেক সভাপতি হামিদা খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, মুন্সিগঞ্জ থিয়েটারের সভাপতি দুলাল হোসেন, মুন্সিগঞ্জ জেলা সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজ্জামেল হোসেন সজল, কণ্ঠকুঁড়ি আবৃত্তি স্কুলের প্রশিক্ষক ও সাংবাদিক জিতু চন্দ্র রায়, সাংবাদিক ও নৃত্যশিল্পী সাহানাজ হীরা এবং কণ্ঠশিল্পী সালাউদ্দিন বাবুল।

সাংস্কৃতিক সন্ধ্যায় পলক এন্টারটেইনমেন্ট এর সাধারণ সম্পাদক লোকনাথ দাস হৃদয় এর নেতৃত্বে নাচ, গান, আবৃত্তি ও লোকজ পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সংগঠনের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণের পাশাপাশি ছিলো জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্বের অংশগ্রহণ।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।