মুন্সিগঞ্জে পলক অটিজম স্কুলে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ
118

মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে ক্ষতিগ্রস্থ মুন্সিগঞ্জ সদর উপজেলার চরশীলমন্দি পলক অটিজম স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ছে।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের নির্দেশনায় বৃহস্পতিবার বেলা ১২ টায় মুন্সীরহাট আল-আমিন কমিউনিটি সেন্টারের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবীর।

সামাজিক দূরত্ব বজায় রেখে ৫৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় পলক অটিজম স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবীর শাহিন, স্কুলের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ